বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রিয় দলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আকাশি–নীল সমর্থকদের উন্মাদনা এখন তুঙ্গে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল আছেন এ দলে।
সোমবার (২২ জুন) সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একঝাঁক খুদে আর্জেন্টিনা ভক্তদের সঙ্গে এক ফ্রেমে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।
ছবিতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি পরা একদল শিশুর মাঝে হালকা হলুদ রঙের পোশাকে দাঁড়িয়ে আছেন কেয়া পায়েল। সবার সাথে হাত উঁচিয়ে প্রিয় দলের প্রতি সমর্থন প্রকাশ করছেন তিনি। ছবিটি শেয়ার করে কেয়া পায়েল ক্যাপশনে লিখেছেন, ‘গোড়া থেকে বুড়ো সবাই আর্জেন্টিনা!’