দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

আদীব জামাল
আদীব জামাল
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে আবারও গাজীপুর ঢাকা–জয়দেবপুর সড়ক অবরোধ করেছেন স্টাইল ক্রাফট লিমিটেডের পোশাক কারখানার শ্রমিক–কর্মচারীরা।

বুধবার (২ আগস্ট) সকাল ৮টা থেকে লক্ষ্মীপুরা এলাকায় তারা অবরোধ করে। এসময় কারখানার শ্রমিকরা সড়কে বসে পরলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশের এসে শ্রমিকদের সাথে আলোচনার এক পর্যায়ে শ্রমিকদের কারখানার মূল ফটকের ভিতরে নিয়ে গেলে আড়াই ঘন্টা পর যানচলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোব্দ শ্রমিকরা জানান, সকাল ৮টার দিকে কারখানার গেটে এসে দেখেন গেট তালাবদ্ধ। গেটে নোটিশ লাগানো রয়েছে ৭ আগষ্ট থেকে কারখানা খোলা। কারখানার কোনো কর্তৃপক্ষ না আসায় তারা সকাল ৮টার দিকে ঢাকা–জয়দেবপুর সড়কে অবরোধ করে এবং বেতন–ভাতার দাবিতে স্লোাগান দেন।

তারা আরও জানান, কারখানা কর্তৃপক্ষ কর্মকর্তা–কর্মচারীদের পাওনা পরিশোধের জন্যে একাধিকবার তারিখ ঘোষণা করলেও কালক্ষেপন করছেন।

এর আগেও বেশ কয়েকবার একই দাবিতে এই প্রতিষ্ঠানের শ্রমিক–কর্মচারীরা সড়ক অবরোধ করেছিলেন।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।