শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপু‌রের হিট স্ট্রোকে মানু‌ষিক ভারসাম‌্যহীন ব‌্যক্তির মৃত‌্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গাজীপু‌রের হিট স্ট্রোকে মানু‌ষিক ভারসাম‌্যহীন ব‌্যক্তির মৃত‌্যু

গাজীপু‌রের কোনাবা‌ড়ি‌তে হিট স্ট্রোকে মানু‌ষিক ভারসাম‌্যহীন এক ব‌্যক্তির মৃত‌্যু হ‌য়ে‌ছে । শ‌নিবার বি‌কে‌লে পু‌লিশ নিহ‌তের মর‌দেহ উদ্ধার গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছে।

নিহত সো‌হেল রানা (৪১) গাজীপুর সি‌টি কর‌পো‌রেশ‌নের এনা‌য়েতপুর এলাকার বাসিন্দা।

পু‌লিশ জানায়, শ‌নিকার (২০ এপ্রিল) সকা‌লে ৯৯৯ নম্বরে ফোন পে‌য়ে জিএম‌পি কোনাবা‌ড়ি থানা পু‌লিশ কা‌শিমপুর কারাগার রু‌টে উলঙ্গ অবস্থায় দেখ‌তে পায়। প‌রে পু‌লিশ তা‌কে এক রিক্সাচালকের মাধ‌্যমে এনা‌য়েতপুর পা‌ঠি‌য়ে দেয়। কিছুক্ষণ প‌রেই ওই ব‌্যক্তি কা‌শিমপুর কার‌াগার রু‌টে এসে আবার ঘোরা‌ফেরা কর‌তে থা‌কে। দুপু‌রে তার মৃত‌দেহ দেখ‌তে পে‌য়ে পু‌লি‌শে খবর দেয় স্থানীয়। পু‌লিশ মরদেহ উদ্ধার ক‌রে ম‌র্গে পাঠায়।

জিএম‌পি কোনাবা‌ড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আশরাফ উদ্দিন জানান, প্রাথ‌মিকভা‌বে ধারনা করা হ‌চ্ছে হিট স্ট্রো‌কে মারা গে‌ছে। আইনগত ব‌্যবস্থা প্রক্রিয়াধীন।

 

আলম/ সুপ্তি/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।