শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপুরের দুই শ্রমিকের মৃত্যু

আদীব জামাল
আদীব জামাল
গাজীপুরের দুই শ্রমিকের মৃত্যু

গাজীপুরের নির্মানাধীন বাড়ির সেপ্টি টেংকি পরিষ্কার করতে নেমে দুই নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো: মহসিন নামের আরও একজন শ্রমিককে গুরুতর অসুস্থ্য অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় শামসুল হকের নির্মানাধীন বাড়ির সেপ্টি টেংকি পরিষ্কার করতে নেমে তাদের মৃত্যু

নিহত নির্মান শ্রমিকরা হলেন, কুড়িগ্রামের বদরগঞ্জের মুস্তাকপুর এলাকার মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে শাহীন(২৬), অপরজন হলেন একই জেলার রাজারহাটের নাজিম খাঁ এলাকার মাহবুব হাসান(২৪)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সফিপুর পূর্বপাড়া এলাকায় শামসুল হকের বাড়ির সেফটি টাংকি পরিষ্কার করার জন্য শাহীন ও মাহবুব সেফটি টেংকির ভিতরে নামেন। ট্যাংকির ভিতরে গ্যাস জমে থাকায় গ্যাসের ক্রিয়ায় ঘটনাস্থলেই নির্মান শ্রমিক শাহিন ও মাহবুব সেফটি টেংকির ভিতরেই দম বন্ধ হয়ে মারা যান। এ সময় তাদের উদ্ধার করতে সেফটি টেংকটিতে নেমে মহসিন নামে আরো এক জন নির্মান শ্রমিক অসুস্থ্য হলে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে সেফটি ট্যাংকির ভিতর থেকে নিহত দুজনের লাশ উদ্ধার করে। এ সময় নিহত নির্মান শ্রমিকদের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে আশেপাশের পরিবেশ।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান,নিহতদের লাশ সনাক্ত করা হয়েছে। নিহতদের স্বজনদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।