দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

গাজার ৭০ ভাগ ঘরবাড়ি ধ্বংস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গাজার ৭০ ভাগ ঘরবাড়ি ধ্বংস

 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রায় তিন মাস ধরে চলা ইসরায়েলি হামলায় শতকরা ৭০ ভাগ ঘরবাড়ি ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

শনিবার (৩০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল।

আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, স্যাটেলাইটে তোলা গাজা উপত্যকার ছবি বিশ্লেষণ এবং রিমোট সেন্সিং পদ্ধতি ব্যবহার করে, এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলা থেকে বাদ যায়নি মসজিদ, গীর্জা, হাসপাতাল ও আশ্রয়শিবিরের মতো স্থাপনাও।

যুদ্ধ শুরুর পর ইসরাইলি সেনাবাহিনী গত তিন মাসে গাজায় ২৯ হাজার বোমা ফেলেছে বলে জানিয়েছে ওয়ালস্ট্রিট জার্নাল।

বর্তমানে গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে মাত্র আটটি সচল রয়েছে।

এ অবস্থায় ইসরায়েলি প্রধানমন্ত্রী জানিয়েছেন, গাজায় চলমান যুদ্ধ আরও অনেকদিন চলবে।

গত ৭ অক্টোবর থেকে ইসরাইলের নির্বিচার বোমা হামলায় গাজায় এখন পর্যন্ত ২১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আর আহত হয়েছেন ৫৫ হাজারের বেশি ফিলিস্তিনি।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।