শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

গাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল ধ্বংস করল ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল ধ্বংস করল ইসরায়েল

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপতক্যায় পবিত্র রমজানে একের পর এক নৃশংস হামলা চালাচ্ছে বর্বর ইসরায়েলি বাহিনী। সম্প্রতি গাজার একমাত্র ক্যান্সার হাসপাতালটি বিমান হামলায় সম্পূর্ণ গুড়িয়ে দিয়েছে ইসরায়েল।

তুরস্কের সহায়তায় নির্মিত হাসপাতালটি সেন্ট্রাল গাজায় অবস্থিত। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। খবর আনাদোলু ও আল–জাজিরা।

তুরস্ক পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, তুর্কি–ফিলিস্তিনি মৈত্রী হাসপাতালটি ধ্বংস করায় ইসরায়েলের তীব্র নিন্দা জানাচ্ছে আঙ্কারা।

বিবৃতিতে আরও বলা হয়, গাজার হাসপাতালে হামলার মাধ্যমে ইসরায়েলের হিংস্রনীতি প্রকাশ পায়।

গাজাকে বসবাসের অযোগ্য করে তোলা এবং জোরপূর্বক এর বাসিন্দাদের বাস্তুচ্যুত করাই ইসরায়েলের লক্ষ্য।

তুরস্ক মন্ত্রণলয় আরও জানায়, ইসরায়েলের অবৈধ হামলা ও নিয়মতান্ত্রিক রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।

এদিকে, শুক্রবার (২১ মার্চ) ইসলামিক ইউনিভার্সিটি অব গাজার মেডিকেল বিভাগও ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় মঙ্গলবার ভোর থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৫০৬ জন নিহত হয়েছেন, যার মধ্যে অন্তত ২০০ শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন ৯০৯ জন।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।