শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

গাজায় মসজিদে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গাজায় মসজিদে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১৮

 

ফিলিস্তিনের অবরুদ্ধ মধ্য গাজার দেইর আল–বালাহ শহরের একটি মসজিদে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

সংবাদমাধ্যম আল–জাজিরা জানিয়েছে, রবিবার (৬ অক্টোবর) আল–আকসা মার্টিয়াস হাসপাতালের পাশে সাহদা আল–আকসা মসজিদে বিমান হামলার ঘটনা ঘটেছে। বছরখানেক ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে বাস্তুচ্যুত হওয়া বহু ফিলিস্তিনি ওই মসজিদে আশ্রয় নিয়েছিল।

হামলার বিষয়েটি নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনী।

এক্স বার্তায় ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, দেইর–এল–বালাহ এলাকায় সাহদা আল–আকসা মসজিদটি নিজেদের কাজের কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল হামাস। এই কেন্দ্রকে হামাস ‘কমান্ড ও কন্ট্রোল কমপ্লেক্স’ হিসেবে ব্যবহার করছিল। তাই সেখানে বোমা হামলা চালানো হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে কোনো তথ্যপ্রমাণ দেওয়া হয়নি।

এদিকে, শনিবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে গাজার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি বাহিনী গত এক বছরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ৭৯ শতাংশ মসজিদ ধ্বংস করে দিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ইসরায়েলি সেনাবাহিনীর তীব্র বোমাবর্ষণে গাজার এক হাজার ২৪৫টি মসজিদের মধ্যে ৮১৪টি মসজিদ মাটির সাথে মিশে গেছে এবং আরও ১৪৮টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মসজিদের পাশাপাশি তিনটি গির্জা এবং ৬০টি কবরস্থানের মধ্যে ১৯টি ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হয়েছে।

উল্লেখ্য, ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার এক বছর পূর্ণ হচ্ছে আগামীকাল সোমবার (৭ অক্টোবর)।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।