শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
রাজনীতি

গাজায় গণহত্যা বন্ধে সোমবার সারাদেশে ছাত্র ধর্মঘট পালনের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজায় গণহত্যা বন্ধে সোমবার সারাদেশে ছাত্র ধর্মঘট পালনের আহ্বান

ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বজুড়ে ধর্মঘট পালনের অংশ হিসেবে সোমবার (৭ এপ্রিল) সারা দেশে ছাত্র ধর্মঘট আহ্বান জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ।

রবিবার (৬ এপ্রিল) বিপ্লবী ছাত্র পরিষদের সহকারী সদস্য সচিব ইয়ামিন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধর্মঘট ডাকা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজা থেকে ফিলিস্তিনিদের মুছে ফেলতে ২০২৩ সালের অক্টোবর থেকে যে জাতিগত নিধন অভিযান চলছে তা এখন চূড়ান্ত পর্যায়ে আছে।

ইতিমধ্যে গাজা থেকে রাফাহ জনপদ পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। খানইউনিস ও জাবালিয়াসহ গাজার সব জায়গা জুড়ে গণহত্যা তীব্রতর আকার ধারণ করেছে। এমনকি পশ্চিম তীরেও সমান তালে দখলদার ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ ভয়াবহ আকার ধারণ করেছে।

এ অবস্থায় হাত গুটিয়ে বসে থাকা জাতিসংঘ, মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে ফিলিস্তিনিদের রক্ষায় পাশে দাঁড়াতে বাধ্য করতে এবং ইসরাইলকে সামরিক অভিযান বন্ধে করে বিচারের মুখোমুখি করাতে আগামীকাল সোমবার বিশ্বজুড়ে সকল অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে ধর্মঘট ডাকা হয়েছে।

বিপ্লবী ছাত্র পরিষদ সকল নাগরিক ও ছাত্র সমাজকে স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশে এ গাজা সংহতি ধর্মঘট পালনের আহ্বান জানায়। সবাই নিজ প্রতিষ্ঠানে ধর্মঘট বাস্তবায়ন করুন এবং গাজার পক্ষে মিছিল সমাবেশ করুন।

ইএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।