শিরোনাম
টিভিতে আজকের খেলা নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স
দীপ্ত নিউজ
রাজনীতি

গাইবান্ধা থেকে রংপুরের মহাসমাবেশে যোগ দেবেন অর্ধলাখ নেতাকর্মী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গাইবান্ধা থেকে রংপুরের মহাসমাবেশে  যোগ দেবেন অর্ধলাখ নেতাকর্মী

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুরের সমাবেশ সফল করতে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেল স্টেশন হতে করোতোয়া ট্রেনে রংপুরের উদ্দেশ্যে নেতাকর্মীরা রওনা দিয়েছে।

বুধবার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ট্রেনটি স্টেশন ছেড়ে যায়। ট্রেনের বগিতে সিট না থাকায় কর্মীরা ট্রেনের ছাদে উঠে যাচ্ছে। এ ট্রেনে নেতৃত্ব দিচ্ছেন সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন।

সমাবেশে গাইবান্ধা থেকে যোগ দেবেন অন্তত ৫০ হাজার নেতাকর্মী। তারা ট্রেন, বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে সমাবেশস্থলে পৌঁছাবেন।

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন, প্রধানমন্ত্রীর সমাবেশে গাইবান্ধার সাত উপজেলা থেকে অন্তত ৫০ হাজার নেতাকর্মী যোগ দেবেন। এর বেশিও হতে পারে।

তিনি বলেন, ৫০০ বাস ও অনান্য যানবাহনে করে আমরা নেতাকর্মীরা রংপুরে যাব। সকালে এসব বাস ও ট্রাক প্রতিটি ইউনিটে পৌঁছে যাবে। তারা সকালে একত্রিত হয়ে এলে আমরা বিশাল শোভাযাত্রা নিয়ে সমাবেশে যোগ দেব।

শায়লা/ দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।