শিরোনাম
ডিসেম্বরে শেষ হচ্ছে পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণকাজ ‘সিওও অব দ্য ইয়ার’ হলেন এসিআইয়ের কামরুল হাসান ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী জয়পুরহাটের সেই কারারক্ষীর বিরুদ্ধে প্রেমিকার ধর্ষণ মামলা নেত্রকোনায় এনসিপি নেতা ফাহিমের বাসায় আগুন প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে জাতীয় সংদের স্পিকারের সাক্ষাৎ নামফলকে স্ত্রীর নাম দেখে ক্ষুব্ধ বিভাগীয় কমিশনার, উদ্বোধন না করে ভেঙে ফেলার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গাইবান্ধায় সামাজিক সংগ্রামের মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাইবান্ধায় সামাজিক সংগ্রামের মতবিনিময় সভা

গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের উদ্যোগে সামাজিক সংগ্রামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) গানাসাস মিলনায়তনে গাইবান্ধাবাসীর করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, সাব রেজিষ্ট্রি, ভুমি সেটেলমেন্ট, শিক্ষা, বিদ্যুৎ, থানাসহ সকল সরকারী অফিসে ঘুষ–দুর্নীতি সিন্ডিকেটের কারনে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার। এই ভোগান্তির হাত থেকে রক্ষা পেতে গাইবান্ধাবাসীকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সংগঠনের আহবায়ক বাংলাদেশের ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মিহির ঘোষ, গণফোরামের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা সদস্যসচিব মনজুর আলম মিঠু, ওয়ার্কাস পার্টির জেলা সভাপতি প্রণব চৌধুরী খোকন, বাসদের জেলা আহবায়ক গোলাম রব্বানী, কৃষক–শ্রমিক–জনতা লীগের জেলা সভাপতি এডভোকেট মোস্তফা মনিরুজ্জামান, বিপ্লবী কমিউনিষ্ট লীগের জেলা সভাপতি রেবতী বর্মণ, বিপ্লবী ওয়ার্কাস পার্টির জেলা সমন্বয়ক ফিরোজ আহম্মেদ, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির নেতা মতিন মোল্লা, সেচ পাম্প মালিক সমিতির যুগ্ম আহবায়ক আব্দুল হালিম সরকার, বীরেন সরকার মিন্টু, সুকুমার চন্দ্র মোদক, ওমর হাবীব বাদসা, অ্যাড. আশরাফ, রবিন্দ্রনাথ, দেলোয়ার হোসেন, কামরুল ইসলাম, আব্দুর রহিম, মোকছুদার রহমান নান্নু প্রমুখ।

 

এমি/দীপ্ত