শিরোনাম
আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
দীপ্ত নিউজ
অন্যান্য খেলা

গতির ঝড় তুললেন বাংলাদেশের পূর্ণি আয়মান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গতির ঝড় তুললেন বাংলাদেশের পূর্ণি আয়মান

বাংলাদেশের প্রথম মোটরস্পোর্টস নারী রেসার হিসেবে কোনো রেসিং সার্কিট পূর্ণ করলেন পূর্ণি আয়মান। আবুধাবির ইয়াস মেরিনা সার্কিটের দ্বিতীয় রাউন্ডে ৩৫ জনের মধ্যে চতুর্থ হন তিনি।

কৈশোরেই গাড়ির প্রতি আকর্ষণ ছিলো তার। গাড়ীয় গতির আকর্ষণই একদিন তাকে টেনে আনে রেসিং ট্র্যাকে। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন মোটরস্পোর্টস রেসার। তিনি পূর্ণি আয়মান।

ট্র্যাকে নেমেই করেছেন বাজিমাত। সেই কাহিনী নিজেই বর্ণনা করেন দীপ্ত টিভির কাছে।

ঢাকায় বেড়ে ওঠা পূর্ণির প্রিয় রেসার স্বদেশী অভিক আনোয়ার। সাথে পরিবারের সগযোগিতা। যা তাকে সাহস জোগায়, প্রতিনিয়ত তাকে নতুন করে অভিজ্ঞতা অর্জন করতে শেখায়।

দেশে কার রেসিংয়ের সুযোগ–সুবিধার বিষয়ে এ অদম্য নারী জানান, এখনও এ ধরণের স্পোর্টসের অবকাঠামো গড়ে ওঠে নি। এছাড়াও রয়েছে নানা চ্যালেঞ্জ।

ছোটবেলার শখ থেকে পূর্ণি এখন বিশ্ব দরবারে। তবে পথচলাটা এতটা মসৃণ নয়। বিশেষ করে একজন নারী হিসেবে রেসিংয়ের মতো খেলা বেছে নেওয়া সমাজের কিছু অংশ ঠিকভাবে গ্রহণ করেনি।

আবুধাবিতে পূর্ণিকে ঘণ্টায় গড়ে ১১২.৯৯ কিলোমিটার গতিতে ১৮টি ল্যাপ পার করতে হয়েছিল।

আল/হাসীব

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।