দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আগামীকাল (বুধবার ৩০ ডিসেম্বর) ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বুধবার খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে আরও উপস্থিত থাকবেন পাকিস্তানের উপ–প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার, ভুটানের পররাষ্ট্র মন্ত্রী ও মালদ্বীপের রাষ্ট্রপতির প্রতিনিধি। এছাড়া বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারাও জানাজায় অংশ নেবেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।