রবিবার, মার্চ ১, ২০২৬
রবিবার, মার্চ ১, ২০২৬

খামেনি হত্যায় প্রতিশোধের বার্তা ইরানের প্রেসিডেন্টের

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
খামেনি হত্যায় প্রতিশোধের বার্তা ইরানের প্রেসিডেন্টের

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডকে একটি ‘মহা অপরাধ’ হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একইসঙ্গে কঠোর প্রতিশোধের বার্তা দিয়েছেন তিনি।

রবিবার (১ মার্চ) রাষ্ট্রপতির দপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে যে, এই জঘন্য কর্মকাণ্ড কখনোই জবাবহীন থাকবে না এবং ইরান অবশ্যই এর প্রতিশোধ নেবে। এই ঘটনাটি ইসলামি বিশ্ব ও শিয়া সম্প্রদায়ের ইতিহাসে একটি নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই উচ্চপদস্থ নেতার পবিত্র রক্ত একটি প্রবহমান ও গর্জনরত ঝরনার মতো আমেরিকানজায়নবাদীদের যাবতীয় অত্যাচার ও অপরাধের চিহ্ন মুছে দেবে। ইসলামি জাতি এবং বিশ্বের মুক্তিকামী মানুষের অকুন্ঠ সমর্থনে ইরান তার পূর্ণ শক্তি ও দৃঢ়তা নিয়ে এই অপরাধের পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদের এমন শিক্ষা দেবে যাতে তারা নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়।

এর আগে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। রবিবার (১ মার্চ) সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি এবং বার্তা সংস্থা ইরনা আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করে।

খামেনির মৃত্যুতে ইরানে আগামী ৪০ দিনের জাতীয় শোক এবং ৭ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More