শিরোনাম
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

খাগড়াছড়িতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষচারা পেলো শিক্ষার্থীরা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
খাগড়াছড়িতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষচারা পেলো শিক্ষার্থীরা

খাগড়াছড়িতে বেসরকারি টিভি ‘চ্যানেল আই‘র সহযোগী প্রতিষ্ঠান ‘প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা প্রদান এবং পরিবেশ উদ্বুদ্ধকরণ সভা আয়োজন করা হয়েছে।

সোমবার ৯১৩ সেপ্টেম্বর) সকালে ‘খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়‘ প্রাঙ্গনের অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম প্রধান অতিথি ছিলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে এবং চ্যানেল আই‘র খাগগাছড়ি জেলা প্রতিনিধি আজহার আলী হীরার সঞ্চলনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক অরণ্যবার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সভাপতি দীলিপ চৌধুরী, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন‘র সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য প্রদীপ চৌধুরী,প্রেসক্লাবের সাবেক সা. সম্পাদক আবু দাউদ এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য পূর্ণমনি ত্রিপুরা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে দুটি করে বনজ ও ফলজ চারা বিতরণ করা হয়।

এর আগে প্রধান অতিথিসহ অন্যান্যরা বিদ্যালয়ের অঙ্গনে একটি ফলের চারা রোপন করেন।

 

প্রদ্বীপ/মোরশেদ আলম/দীপ্ত নিউজ