শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ক্লিনিকের ভুলে ১৩ বছরের শিশু অন্তঃসত্ত্বা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ক্লিনিকের ভুলে ১৩ বছরের শিশু অন্তঃসত্ত্বা

নীলফামারীর ডোমার জেনারেল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ১৩ বছরের এক মাদ্র্যাসা ছাত্রীর গর্ভবর্তী হওয়ার ভুল রিপোর্ট দেওয়ার ঘটনায় ঘটেছে।

সোমবার (১২ জুন) বিকেলে ক্লিনিকটিতে পেটের ব্যথার চিকিৎসার নিতে গিয়ে অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়েছেন কিশোরী। আলট্রাসনোগ্রাফি ও ইউরিন পরীক্ষার পর এমন রিপোর্ট হাতে পেয়ে আরও অসুস্থ হয়ে পড়েন তিনি।

সন্দেহ হলে স্বজনরা অন্য দুটি ক্লিনিকে গিয়ে একই পরীক্ষা করে। সেখানে জানতে পারেন, কিশোরিটি অন্তঃসত্ত্বা নয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে ডোমার জেনারেল ক্লিনিক অবরোধ করেন তারা।

বুধবার (১৪ জুন) বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা.নাহিদা তাসনিম হিমি, মেডিকেল কর্মকর্তা ডা. কামরুল ইসলামসহ চার সদস্যবিশিষ্ট তদন্ত দল গঠন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা.নাহিদা তাসনিম হিমি বলেন, ‘আমরা তদন্ত করেছি। আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.রায়হান বারী বলেন, কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইয়াছিন মোহাম্মদ সিথুন/এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।