শিরোনাম
প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন রিসোর্টে আগুনএকই পরিবারের ৬ জন নিহত, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল কুড়িগ্রামে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত আগুনে পুড়ে মৃত্যু থেকে বাঁচতে যে দোয়া পড়বেন মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী দিল জেসিআই ঢাকা ইউনাইটেড টুপটুপ রিসোর্টে আগুন‘আমার সাইফকে আইন্না দাও’ আগুনের পাশে নারীর আহাজারি নড়াইলে অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি কক্সবাজারে রিসোর্টে আগুন:‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল কক্সবাজারে অগ্নিকাণ্ডফায়ার সার্ভিসের লাইসেন্স ছাড়াই চলছিল ‘টুপটুপ রিসোর্ট’
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ক্রিসমাস উপলক্ষ্যে ওয়াল আর্ট তৈরি করেছেন কলম্বিয়ার শিল্পীরা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ক্রিসমাস উপলক্ষ্যে ওয়াল আর্ট তৈরি করেছেন কলম্বিয়ার শিল্পীরা

ক্রিসমাস উপলক্ষ্যে কাঁচ ও প্লাস্টিকের বোতল এবং প্লাস্টিকের ঢাকনা দিয়ে ক্রিমসাস ট্রি ও ওয়াল আর্ট তৈরি করেছেন কলম্বিয়ার শিল্পীরা। লক্ষ্য পরিবেশ দূষণরোধে সচেতনতা বাড়ানো।

ক্রিসমাস ঘিরে বিশ্বব্যাপী চলছে নানা প্রস্তুতি। সাজানো হচ্ছে বিভিন্ন স্থাপনা, ভবন এবং সড়ক। ক্রিসমাস উপলক্ষ্যে পরিবেশের কথা মাথায় রেখে কলম্বিয়ার বোগোটায় পুনর্ব্যবহারযোগ্য গ্লাস, প্লাস্টিকের বোতল এবং বোতলের ঢাকনা দিয়ে তৈরি করা হয়েছে ক্রিমসাস ট্রি, ওয়াল আর্ট এবং বিভিন্ন ধরনের শিল্পকর্ম।

১২ মিটার উঁচু ক্রিসমাস ট্রিতে প্রায় ৭ হাজার খালি ওয়াইন বোতল ব্যবহার করা হয়েছে। এই শিল্পকর্ম তৈরিতে অংশ নেন শতাধিক মানুষ। হোরা মারিয়ালেস রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনর প্রতিনিধি বলেন “বর্জ্যের অপব্যবহারের কারনে পরিবেশের উষ্ণতা বাড়ছে। এর উত্তরণে আমরা ফেলে দেয়া আবর্জনা দিয়ে সুন্দর কিছু তৈরি করেছি।”

২০ হাজার কাচের বোতল, ১০ হাজার প্লাস্টিকের বোতল এবং ১০ হাজার প্লাস্টিকের ঢাকনা দিয়ে তৈরি করা হয়েছে এসব শিল্পকর্ম।