শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ক্রিমিয়ায় নৌসদর দফতরে হামলা, নিহত ৩৪

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ক্রিমিয়ায় নৌসদর দফতরে হামলা, নিহত ৩৪

ক্রিমিয়ায় নৌসদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলায় রুশ কৃষ্ণসাগরীয় নৌবহরের কমান্ডারসহ ৩৪ কর্মকর্তা নিহত হয়েছে।

গত সপ্তাহে সেভাস্তোপোলে রাশিয়ার নৌসদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন।

ইউক্রেনের স্পেশাল ফোর্সের দাবি, ৩৪ কর্মকর্তা নিহত হওয়ার পাশাপাশি আরো ১০৫ জন আহত হয়েছে। যদিও ক্রেমলিন এখনও এই ঘটনার সত্যতা স্বীকার করেনি।

ক্রিমিয়াকে অস্থির করে তোলার পাশাপাশি রুশ দখলে থাকা ভূখণ্ড ফিরে পেতে প্রায়ই হামলা চালাচ্ছে ইউক্রেন।

প্রেসিডেন্ট জেলেনস্কি যেকোনো মূল্যে ক্রিমিয়াকে পুনরুদ্ধার করার ঘোষণা দিয়েছেন।

এসএ/দীপ্ত নিউজ