শিরোনাম
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীরসপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দিন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর
দীপ্ত নিউজ
খেলা

ক্রিকেটার মোশাররফ রুবেলের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ক্রিকেটার মোশাররফ রুবেলের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

 

ব্রেন টিউমারের সঙ্গে জীবন–মৃত্যুর লড়াইয়ের পর ২০২২ সালে আজকের (১৯ এপ্রিল) এই দিনে না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। মৃত্যুকালে জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারের বয়স হয়েছিল ৪০ বছর ।

রুবেলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ১৯ এপ্রিল বাদ আসর বারিধারা মসজিদে দোয়া ও ইফতারের আয়োজন করেছে তার পরিবার।

ব্রেন টিউমার ধরা পড়ার পর অবশ্য সুস্থও হয়েছিলেন রুবেল। এমনকি বল হাতে এই টাইগার স্পিনার অনুশীলনও শুরু করেছিলেন। পরবর্তীতে ২০২২ সালের জানুয়ারিতে আবার পুরনো টিউমার ধরা পড়ে তার। এরপর শুরু হয় কেমোথেরাপি। তিনি সব মিলিয়ে ২৪টি কেমোথেরাপি নেন।

প্রায় তিন বছর ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়াইয়ের পর ২০২২ সালে ১৯ এপ্রিল না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন সাবেক এই ক্রিকেটার ।

এর আগে  ২০০৮ সালে জাতীয় দলে অভিষেকের পর ৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন রুবেল। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলে নেন ১টি উইকেট। ২০১৬ সালে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে নেন ৩ উইকেট। এরপর বাদ পড়ে যান দল থেকে।

জাতীয় দলে থিতু হতে না পারলেও রুবেল ছিলেন ঘরোয়া লিগের অন্যতম সেরা খেলোয়াড়। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১২ ম্যাচে নেন ৩৯২ উইকেট। লিস্ট ‘এ’তে ১০৪ ম্যাচে নেন ১২০ উইকেট। এ ছাড়া ৫৬টি টি–টোয়েন্টি ম্যাচে নেন ৬০ উইকেট।

 

আল/দীপ্ত সংবাদ