শুক্রবার, মে ২৯, ২০২৬
শুক্রবার, মে ২৯, ২০২৬

রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম স্বচক্ষে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের অগ্রগতি স্বচক্ষে পর্যবেক্ষণ করতে বিভিন্ন স্পট ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের অগ্রগতি স্বচক্ষে পর্যবেক্ষণ করতে বিভিন্ন স্পট ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৯ মে) বিকাল ৪টা থেকে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন রুট ঘুরেদেখতে বের হন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ প্রক্রিয়া যথাযথভাবে হচ্ছে কিনা তা দেখতে বেরিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিজেই তাঁর গাড়ি চালিয়ে বিভিন্ন রুট ঘুরে দেখেছেন।’

প্রধানমন্ত্রী গাড়ি নিয়ে গুলশান এভিনিউ বাসা থেকে বেরিয়ে গুলশান১ নম্বর সড়ক হয়ে হাতিরঝিল, রামপুরা রোড ও মালিবাগের আবুল হোটেল এলাকা পরিদর্শন করেন। পরে তালতলা মার্কেট হয়ে বাসাবো, কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে বাম দিকে যাত্রাবাড়ী মোড় দিয়ে ধোলাইখাল এলাকার পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন।

উপপ্রেস সচিব আরও বলেন, প্রধানমন্ত্রী পরিদর্শনকালে শহীদ ফারুক সড়ক, দয়াগঞ্জ সড়ক দিয়ে নারিন্দা, রায়সাহেব বাজার, আদালত সড়ক, নয়া বাজার, বংশাল রোড হয়ে গুলিস্তান ও শাহবাগ এলাকায় যান।

এরপর এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, নিউ মার্কেট, সায়েন্সল্যাব মোড়, কলাবাগান ও মিরপুর রোড হয়ে সীমান্ত স্কয়ার এবং জিগাতলা বাসস্ট্যান্ড এলাকা ঘুরে দেখেন।

সবশেষে জিগাতলা বাসস্ট্যান্ড, ২৭ নম্বর সড়ক, মানিক মিয়া অ্যাভিনিউ, পান্থপথ, ফার্মগেট, বিজয় সরণি ও মহাখালী এলাকার বর্জ্য অপসারণের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More