দীপ্ত নিউজ
জাতীয়

কোটা আন্দোলন: বুধবার কর্মসূচি থাকছে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কোটা আন্দোলন: বুধবার কর্মসূচি থাকছে না

পবিত্র আশুরার কারণে বুধবার (১৭ জুলাই) কোটা সংস্কার আন্দোলনের কোনো কর্মসূচি থাকছে না।

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বরে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

হাসনাত আব্দুল্লাহ বলেন, সারাদেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

 

এসএ/দীপ্ত সংবাদ