শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
রাজনীতি

কেমন আছেন খালেদা জিয়া, দুপুরে জানাবে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কেমন আছেন খালেদা জিয়া, দুপুরে জানাবে বিএনপি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা–সংক্রান্ত বিষয় নিয়ে মঙ্গলবার (২ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে তথ্য জানাবে বিএনপি।

দুপুর ১২টায় রাজধানী এভারকেয়ার হাসপাতাল সামনে সাংবাদিকদের তথ্য জানানো হবে।

বিএনপি পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় বসুন্ধরা এভারকেয়ার হাসপাতাল গেইটের সামনে কথা বলবেন দলের স্থায়ী কমিটি সদস্য ও বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার চলমান চিকিৎসা প্রসঙ্গে গণমাধ্যমকে অবহিত করতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এর আগে, চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে সোমবার (১ ডিসেম্বর) গভীর রাতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন ডা. জাহিদ হোসেন।

উল্লেখ্য, ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যার কারণে ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতাল ভর্তি হন খালেদা জিয়া।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।