শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কুমিল্লায় যুবলীগ নেতা হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুমিল্লায় যুবলীগ নেতা হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
হত্যা মামলায় ৩ আসামি

কুমিল্লার দাউদকান্দিতে বোরকা পরা দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতাকে হত্যার সাত দিনের মাথায় মামলার এজহারভূক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এছাড়াও হত্যাকারীদের পরিহিত বোরকা জব্দ করে র‍্যাব।

রবিবার (৭ মে) বেলা ১২ টায় কুমিল্লা নগরীর শাকতলায় র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‍্যাব–১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানভীর মাহমুদ পাশা এ তথ্য জানান।

তিনি বলেন, মামলার এজহারভূক্ত ৩ নম্বর আসামী মোঃ ইসমাইল, ৪ নম্বর আসামী মোঃ শাহীনুল ইসলাম প্রকাশ্যে সোহেল শিকদার ও ৭ নম্বর আসামী শাহ আলম প্রকাশে পা কাটা আলকে শনিবার (৬ মে) রাতে চট্টগ্রামের আগ্রাবাদ, ঢাকার রায়পুর ও মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ৩ জনের বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ ২২টি মামলা রয়েছে বলে লেফটেন্যান্ট কর্নেল মো. তানভীর মাহমুদ পাশা জানান।

তিনি আরও জানান, ইতোমধ্যে এ মামলার ১ নং ও ২ নং আসামী নেপালে, ৫ নং আসামী দুবাই, ৬নং আসামী ভারত, ৮ নং আসামী সৌদি আরব পালিয়ে গেছে।

উল্লেখ, গত ৩০ এপ্রিল রাত ৮টার দিকে দাউদকান্দির গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাহ এলাকার মসজিদ গলিতে জামাল হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। জামাল তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

হত্যাকাণ্ডের দুইদিন পর ২ মে রাত সাড়ে ১১টায় জামালের স্ত্রী পপি আক্তার বাদী হয়ে দাউদকান্দি থানায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

আফ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।