শিরোনাম
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কুড়িগ্রামে বিশ্ব অটিজম ও সচেতনতা দিবস পালন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
কুড়িগ্রামে বিশ্ব অটিজম ও সচেতনতা দিবস পালন
বিশ্ব অটিজম ও সচেতনতা দিবস পালন উপলক্ষ্যে শোভাযাত্রা

কুড়িগ্রামে রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমুলক বিশ্বগঠন এই প্রতিপাদ্যে ১৬তম বিশ্ব অটিজম সচেতনা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার (২ এপ্রিল) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে জেলা প্রশাসকের স্বপ্নকুঁড়ি মিলনায়তনে এক আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

আলোচনা সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, সিভিল সার্জন ডা. মঞ্জুর এ মোর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মিনহাজুল ইসলাম, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা সমাজসেবা বিভাগের উপ–পরিচালক মোঃ রোকোনুল ইসলাম ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. আরিফুর রহমান প্রমুখ।

কর্মসুচীতে সরকারি বেসরকারি সংস্থা এবং বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয় অংশগ্রহণ করে।

আফ/দীপ্ত সংবাদ