শিরোনাম
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সোমবার বন্ধ থাকবে অস্ত্র হাতে মাদকসেবীদের ধাওয়ার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক একুশে বইমেলা ২০২৭ শুরু ৭ জানুয়ারি মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে নির্দেশনা মৎস্য মন্ত্রীর দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডসৌদি রাষ্ট্রদূতকে ডেকে তথ্য চাইল সরকার ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৮ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন : রাষ্ট্রপতি বিদ্যালয় মাঠে মদের বোতল হাতে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কার্ড ছাড়া ওসমানী হাসপাতালে ঢুকতে পারবেন না রোগীর স্বজনরা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
কার্ড ছাড়া ওসমানী হাসপাতালে ঢুকতে পারবেন না রোগীর স্বজনরা
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দালাল, চোর ও প্রতারক চক্র ঠেকাতে পাস কার্ড (পরিচর্যাকারী প্রবেশপত্র) ব্যবস্থা চালু করেছেন কর্তৃপক্ষ। ফেরতযোগ্য ১৫০ টাকা দিয়ে সেই পার্স কার্ড ভর্তি রোগীর স্বজনকে হাসপাতাল থেকে সংগ্রহ করতে হবে।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে হাসপাতালে দর্শনার্থী কার্ড চালু করা হয়েছে।

এর আগে কয়েক মাস থেকে বিষয়টি প্রচারের লক্ষ্যে ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ সিলেটের সাংবাদিক ও সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন এবং ব্যানার–ফেস্টুনের টানানোসহ নানামুখী প্রচার–প্রচারণা চালান।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, দর্শনার্থী পরিচয়ে ওসমানীতে বিপুল সংখ্যক দালাল, চোর ও প্রতারকচক্র হাসপাতালে প্রবেশ করে। গ্রাম হতে আসা সহজ–সরল ও গরিব রোগীসাধারণ তাদের টার্গেটে পরিণত হয় এবং প্রতারিত হয়। তাই মানসম্মত ও নিরাপদ চিকিৎসা প্রদান করতে হলে রোগীর সাথে আগত দর্শনার্থীদের নিয়ন্ত্রণ করা জরুরি। তাই এ ব্যবস্থা চালু করা হয়েছে।

ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, হাসপাতালে ভর্তি রোগী, তাদের স্বজন, বহির্বিভাগে আসা রোগীসহ স্বাস্থ্যসেবা নিতে আসা প্রতিদিন ১৫ থেকে ১৭ হাজার লোকের আগমন ঘটে। এতে করে সীমিত জনবল দিয়ে হাসপাতালের সার্বিক নিরাপত্তা বজায় রাখা প্রশাসনের জন্য কষ্টকর হয়ে যায়। তাই দর্শনার্থী কার্ড ব্যবস্থা চালু করা জরুরি হয়ে পড়েছিলো।

ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভুইয়া বলেন– ইতোমধ্যে হাসপাতাল ঘিরে দালাল ও প্রতারক চক্রের সদস্যদের আনাগোনা অনেক কমে গেছে। এ বিষয়ে মানুষকে সচেতন করতে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। লোকজন এতে পুরোপুরি অভ্যস্থ হয়ে গেলে আশা করছি দালাল ও প্রতারক চক্রের দৌরাত্ম্য একেবারেই কমে যাবে।

উল্লেখ্য, ওসমানী হাসপাতালে শীতকাল অর্থাৎ– ১ অক্টোবর থেকে ৩১ মার্চ প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। আর গ্রীষ্মকাল অর্থাৎ– ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর প্রতিদিন বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত দর্শনার্থী প্রবেশের সময় নির্ধারণ করা হয়েছে।

আফ/দীপ্ত সংবাদ