গাজীপুর জেলার কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি কারাগার থেকে মুক্তি পান।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, কারাগারে জামিননামা পৌঁছানোর পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে একটু আগে (সন্ধ্যা সাড়ে ৬টা) তাকে (শিরীন শারমিন চৌধুরী) রিলিজ করা হয়েছে। তিনি তার পরিবার সদস্যদের সঙ্গে কারাগার প্রাঙ্গণ ত্যাগ করেন।
এর আগে আজ দুপুরে গণ–অভ্যুত্থানের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় করা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল ভোরে শিরীন শারমিন চৌধুরী‘কে ধানমন্ডি এলাকার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
এসএ