শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
অর্থনীতি

কারফিউ শিথিল, তবুও লোকসান গুনছে রেস্টুরেন্ট ব্যবসায়ীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কারফিউ শিথিল, তবুও লোকসান গুনছে রেস্টুরেন্ট ব্যবসায়ীরা

প্রায় সপ্তাহখানেক বন্ধ থাকার পর, কারফিউ শিথিলের মধ্যে রেস্টুরেন্ট খোলা হলেও গ্রাহক খরায় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের।

গ্রাহক না পাওয়ায় দৈনন্দিন খরচই তুলতে পারছে না রাজধানীর অনেক রেস্টুরেন্ট। এছাড়া কর্মচারীদের বেতন, দোকানভাড়া, বিদ্যুত বিলসহ অন্যান্য খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে রেস্টুরেন্ট মালিকদের। এভাবে চলতে থাকলে ব্যবসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে বলে জানান সংশ্লিষ্টরা।

রাজধানীর বেইলি রোডের রেস্টুরেন্টগুলোতে ভোজনরসিকদের আনাগোনা একেবারে কম। কারফিউ শিথিলের সময়টুকুতে কাছাকাছি যাদের বাসা, কেবল তারাই যাচ্ছেন আহার সারতে।

একই অবস্থা ধানমন্ডির রেস্তোরাঁগুলোতেও। সারা বছর জমজমাট থাকা এই এলাকায়, গ্রাহক খরায় অনেক রেস্টুরেন্ট এখনো বন্ধ রয়েছে। যেগুলো খোলা সেগুলোও প্রতিদিন লোকসান গুনছে।

তবে কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে ঢাকার অন্যতম রেস্টুরেন্ট পাড়া, খিলগাঁওয়ে। এখানে লোকসমাগম তুলনামূলক বেশি।

এলাকা ভেদে রেস্টুরেন্টগুলোতে মানুষের উপস্থিতি কম বেশি থাকলেও সার্বিকভাবে রেস্টুরেন্টগুলো বেশ বেকায়দায় রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে এবং মানুষের মধ্যে আতঙ্ক না কাটলে এই ব্যবসা জমজমাট হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

জহিরুল মোহসান/এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।