শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রে চুরি, যুবক আটক

আল আমিন
আল আমিন
কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রে চুরি, যুবক আটক

রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী সোলার বিদ্যুৎ কেন্দ্রের কেবল চুরির সময় মো. আমির হোসেন খোকন নামে এক চোরকে আটক করে কেন্দ্রটির নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা।


শনিবার (২৬ আগষ্ট) ভোরে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে সোলার প্রকল্পের এলাকা থেকে তাকে আটক করা হয়।


আটককৃত মো. আমির হোসেন খোকন কাপ্তাই নতুন বাজার জেলে পাড়া এলাকার মনির হোসেন এর ছেলে বলে জানা গেছে। এসময় তার থেকে ক্যাবল এবং ক্যাবল কাটার কাজে ব্যবহারিত কাটার উদ্ধার করা হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সহকারি পরিচালক (নিরাপত্তা) সাকাওয়াত কবির জানান, যেহেতু সে একটি কেপিআই এর মতো গুরুত্বপূর্ণ এলাকায় ডুকেছে সেক্ষেত্রে তাকে শুধু চোর বলা যাচ্ছেনা। সে একজন দুষ্কৃতিকারী ও হতে পারে, তার অন্যকোন মটিভ ও থাকতে পারে, বিষয়টি আমরা ক্ষতিয়ে দেখছি। তাকে থানায় হস্তান্তর হবে।


কাপ্তাই থানার ওসি (তদন্ত) নূরে আলম জানান, কাপ্তাই পানি বিদ্যুৎ কর্তৃপক্ষ আমাদের কাছে অভিযোগ দায়ের করলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।