দীপ্ত নিউজ
বাংলাদেশ

কাজী মিডিয়া ডে কেয়ারের এক দশক

আল আমিন
আল আমিন
কাজী মিডিয়া ডে কেয়ারের এক দশক
কাজী মিডিয়া ডে কেয়ারের এক দশক। ছবি: দীপ্ত নিউজ

সন্তানকে রেখে নিশ্চিন্তে কর্মস্থলে থাকা মায়েদের জন্য সব সময়ই বড় চ্যালেঞ্জ; বিশেষ করে কর্মঘণ্টায় শিশুর যত্ন ও নিরাপত্তা নিশ্চিত করা। সেই ভাবনা থেকেই কাজী মিডিয়া ডে কেয়ারের যাত্রা শুরু। দেখতে দেখতে পেরিয়েছে ১০ বছর। এই দীর্ঘ পথচলায় যুক্ত হয়েছে নানা অভিজ্ঞতা, অর্জন আর অভিভাবকদের আস্থা।

রবিবার (২২ নভেম্বর) দীপ্ত টিভির প্রাঙ্গণে কেক কেটে ডে কেয়ারের দশ বছর পূর্তি উদযাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কাজী মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান‌, কাজী মিডিয়া ডে কেয়ার পরিচালক সাদেকা ই চৌধুরী।

ব্যস্ত কর্মজীবনে সবসময় সন্তানের পাশে থাকা সম্ভব হয় না। বিশেষ করে কর্মঘণ্টায় শিশুর যত্ন, নিরাপত্তা ও মানসিক বিকাশ নিয়ে দুশ্চিন্তায় থাকেন অনেক অভিভাবক। তাই কর্মজীবী মায়েদের জন্য ডে কেয়ার হয়ে উঠতে পারে নির্ভরতার একটি জায়গা।

শিশুর জন্য শুধু একটি আশ্রয় নয়, প্রয়োজন যত্ন–ভালোবাসা ও স্বাভাবিকভাবে বেড়ে ওঠার পরিবেশ। কাজী মিডিয়া ডে কেয়ারেও সেই পরিবেশ নিশ্চিতের চেষ্টা চলছে অবিরাম।

অনুষ্ঠানে আগামী দিনেও এই পথচলা অব্যাহত রাখার প্রত্যাশা সংশ্লিষ্টদের।