শিরোনাম
তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যেসব কাজ করা যাবে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে ১৩ নির্দেশনা ফায়ার সার্ভিসের বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন মঙ্গলবার, ব্যাপক প্রস্তুতি ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফেসবুক স্ট্যাটাসসালাউদ্দিন আহমেদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের: হাসনাত আবদুল্লাহ পূজার ছুটিতে দীপ্ত প্লেতে ৫০ টাকায় মাইক্রো ড্রামা, ১০০ টাকায় সিনেমা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কাঁচ ভাঙায় পুলিশের উপর ইজিবাইক চালকের হামলা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
কাঁচ ভাঙায় পুলিশের উপর ইজিবাইক চালকের হামলা
মাগুরায় ট্রাফিক পুলিশের ওপর হামলা ইজিবাইক চালকের।

মাগুরায় ইজিবাইকের কাঁচ ভাঙাকে কেন্দ্র করে এক ট্রাফিক পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১৫ মার্চ) সকালে মাগুরা শহরের ভায়না মোড় পৌর পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাফিক পুলিশ কনস্টেবল নাজমুল হোসেনসহ আরও তিনজন আহত হয়েছেন।

জানা যায়, শহরের ভায়না মোড় থেকে পুরান পৌর পার্ক এলাকার দিকে একটি ইজিবাইককে থামতে বলেন কনস্টেবল নাজমুল হোসেন। এ সময় ইজিবাইকটি না থেমে দ্রুতগতিতে পালাতে চাইলে তখন নাজমুলের হাতে থাকা লাঠির আঘাতে ইজিবাইকের সামনের কাঁচ ভেঙে যায়।

কাঁচ ভাঙার জন্য পুলিশ কনস্টেবলের উপরে প্রথমে চড়াও হয় অটোচালক। কিন্তু এরপরই পথচারী কিছু যুবক পুলিশ কনস্টেবল নাজমুলের গায়ে হাত তোলে। এ সময় ৫০ মিটার দূরে থাকা ভায়না মোড়ে থাকা ট্রাফিক পুলিশের সদস্যরা ঘটনাস্থলে দৌড়ে আসে। তাদের উপরও চড়াও হয় এই হামলাকারীরা।

পরে মাগুরা সদর থানা থেকে রিজার্ভ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, দায়িত্ব পালনের সময় ট্রাফিক পুলিশ কনস্টেবল নাজমুল ভায়না মোড় এলাকায় বাকবিন্ডায় জড়িয়ে পড়ে। এতে ভুলবোঝাবুঝির কারনে হাতাহাতি হয়। তবে এটি নিছক ভুল বোঝাবুঝি নাকি অন্য কোন কারণ আছে সে বিষয়ে একটি তদন্ত দল কাজ করছে।

পুলিশের উপরে হামলার জন্য তিনজনকে থানা হেফাজতে নেয়া হয়েছে।

 

এমি/দীপ্ত