শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
জাতীয়

কয়লা নিয়ে মংলা বন্দরে “পানাগিয়া কানালা”

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
কয়লা নিয়ে মংলা বন্দরে “পানাগিয়া কানালা”

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মংলা বন্দরে ভিড়েছে বিদেশী জাহাজ এমভি পানাগিয়া কানালা।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১০টায় মংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার ১১ নম্বর এ্যাংকোরেজে নোঙ্গর করে জাহাজটি। পরে দুপুর থেকে লাইটার জাহাজে কয়লা খালাস ও পরিবহণের কাজ শুরু করা হয়। 

শিপিং এজেন্ট টগি শিপিং এন্ড লজিস্টিক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, ৩১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে লাইব্রেরিয়ান পতাকাবাহী জাহাজ এমভি পানাগিয়া কানালা। জাহাজটি বৃহস্পতিবার বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার ১১ নম্বর এ্যাংকোরেজে নোঙ্গর করার পর দুপুর থেকে লাইটার জাহাজে কয়লা খালাস করে বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে পরিবহণের কাজ শুরু হয়েছে। জেটি থেকে এ কয়লা সংরক্ষণ করা হবে বিদ্যুৎ কেন্দ্রটির কোল সেডে। 

১০ জুন চীনের পতাকাবাহী এমভি জে হ্যায় জাহাজে করে ইন্দোনেশিয়া থেকে ২৬ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা, ১৬ মে বাংলাদেশী পতাকাবাহী এমভি বসুন্ধরা ইমপ্রেসে জাহাজে করে ৩০ হাজার মেট্রিক মট্টিক টন ও ২৯ মে এমভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজে করে ৩০ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা মোংলা বন্দরের মাধ্যমে রামপাল মৈত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্রে আনা হয়।

রামপাল বাংলাদেশ–ভারত মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, বর্তমানে এই বিদ্যুৎ কেন্দ্রে কোনো কয়লা কোন সংকট নেই। এক মাসের পর্যাপ্ত কয়লা মজুদ রয়েছে। আরো কয়লা আমদানি করা হচ্ছে বলেও জানান  এই কর্মকর্তা।

মামুন আহমেদ/ শায়লা/ দীপ্ত নিউজ