দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কক্সবাজারে সাগরে ভেসে এল আরেক পর্যটকের লাশ, নিহত বেড়ে ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কক্সবাজারে সাগরে ভেসে এল আরেক পর্যটকের লাশ, নিহত বেড়ে ৫

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সাগরে গোসলে নেমে নিখোঁজ হওয়া আরেক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় কলাতলী সংলগ্ন সমুদ্র সৈকত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এর আগে, বুধবার বিকেল ও বৃহস্পতিবার সকালে হিমছড়ি মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকত থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস জানায়, চট্টগ্রাম থেকে বিভিন্ন কারখানার ৫ শ্রমিক কক্সবাজারে বেড়াতে যান। সেখান থেকে তিনজন গোসলে নামেন। এক পর্যায়ে স্রোতের টানে ভেসে গেলে; দূরে থাকা ৭ জনের একটি টিমের কাছে সহযোগিতা চায়। এক পর্যায়ে তিনজন সাগরে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করলে তারাও তলিয়ে যান।