দীপ্ত নিউজ
জাতীয়

কক্সবাজারে রিসোর্টের আগুনে মৃত্যু বেড়ে ১০

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
কক্সবাজারে রিসোর্টের আগুনে মৃত্যু বেড়ে ১০
রিসোর্টটির ফায়ার সার্ভিসের লাইসেন্স ছিল না বলেও জানিয়েছেন ডিজি।

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে উখিয়া উপজেলার মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

সবশেষ উদ্ধার অভিযান চলাকালে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেন দোলন আচার্য। মৃত ব্যক্তিরা সবাই পর্যটক।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার পর সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে এবং প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে সেখানে উদ্ধার কার্যক্রম চলছে। এ ঘটনার পর রিসোর্টের কর্মকর্তা–কর্মচারীরা সবাই পালিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।