মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

ওসমান হাদি হত্যাকাণ্ড: সন্দেহভাজন মোটরসাইকেল মালিকের জামিন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হওয়া মো. আব্দুল হান্নান জামিন পেয়েছেন। রবিবার (২১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর র‍্যাব২ হান্নানকে আটক করে। পরে তাকে পল্টন মডেল থানায় সোপর্দ করা হয় এবং ১৪ ডিসেম্বর ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ড চলাকালে তাকে শোরুম মালিকের সঙ্গে পরিচয় করানো হয়।

হান্নানের নামে বিআরটিএতে দুটি মোটরসাইকেলের তথ্য পাওয়া গেছে—একটি সুজুকি জিক্সার ও একটি ইয়ামাহা। হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল হোন্ডা ব্র্যান্ডের হর্নেট মডেলের। রিমান্ড চলাকালে বোঝা গেছে, নম্বর প্লেটে এক সংখ্যা ভুল রয়েছে।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় চলন্ত মোটরসাইকেল থেকে ঢাকা৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হলে, ১৮ ডিসেম্বর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More