শিরোনাম
বর্তমান পৃথিবীতে মৃত্যুর অন্যতম সবচেয়ে বড় কারণ ‘লাইফস্টাইল ডিজিজ’ ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক কক্সবাজারে সাগরে ভেসে এল আরেক পর্যটকের লাশ, নিহত বেড়ে ৫ বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রুহুল কবির রিজভী ‘সব সন্তানের নামও মনে রাখতে পারি না’, ৫৮ সন্তানের বাবা সাদিকের গল্প হুতিদের হামলার শঙ্কামার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে কারাদণ্ড আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
দীপ্ত নিউজ
ক্রিকেট

ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
হ্যারি ব্রুক

দুর্দান্ত ব্যাটিংয়ে ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন হ্যারি ব্রুক। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে ব্রুকের রেকর্ডে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটে ৪২৯ রানের বিশাল সংগ্রহ গড়েছে ইংল্যান্ড।

মাত্র ১১৬ বলে ২০২ রান করেন ব্রুক। এর মধ্য দিয়ে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করা প্রথম ইংলিশ ব্যাটারও হয়েছেন তিনি।

ইংল্যান্ড অধিনায়কের ইনিংসে ছিল ১০টি ছক্কা ও ২১টি চার। তার দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তানের মাটিতে ওয়ানডেতে প্রথমবারের মতো ৪০০ রানের বেশি সংগ্রহ গড়েছে ইংল্যান্ড।

ব্রুক ১১৪ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন। এর মধ্য দিয়ে গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের শুভমান গিলের ১১৭ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন তিনি।

ব্রুকের সঙ্গে ব্যাট হাতে ঝড় তুলেছেন জো রুটও। ৬৬ বলে ৬৯ রান করেন এই অভিজ্ঞ ব্যাটার। নিজের ১৯৭তম ওয়ানডেতে ইংল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

ইনিংসের শেষ বলে পেসার জানিথ লিয়ানাগের বলে ক্যাচ দিয়ে আউট হন ব্রুক। তবে তার আগে শেষ ১০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহে যোগ করেন ১৫৬ রান।

ওপেনার টম ব্যান্টন ৫১ বলে ৫০ রান করে ইনিংসের ভিত গড়ে দেন। উইল জ্যাকস ৬৬ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল তিনটি ছক্কা ও আটটি চার।

তবে দিনটি ছিল রেকর্ড গড়া ব্রুকেরই। চতুর্থ উইকেটে জ্যাকসের সঙ্গে মাত্র ৭৯ বলে ১৮৫ রান যোগ করেন তিনি। এর আগে তৃতীয় উইকেটে রুটের সঙ্গে ১৫৯ রানের জুটি গড়ে ইংল্যান্ডের ইনিংসকে শক্ত ভিতের ওপর দাঁড় করান ব্রুক।

পাকিস্তানের কোনো ভেন্যুতে এর আগে সর্বোচ্চ ওয়ানডে দলীয় সংগ্রহ ছিল ২০১৫ সালে লাহোরে জিম্বাবুয়ের বিপক্ষে স্বাগতিকদের করা ৩ উইকেটে ৩৭৫ রান। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল ইংল্যান্ড।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।