শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

এ বছরে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এ বছরে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ৯ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৭১ জন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছর একদিনে ডেঙ্গুতে এটাই সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৩০ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৪৫ হাজার ৪৭৫ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটিতে ৩ জন, ঢাকা উত্তর ও খুলনা বিভাগে ২ জন করে এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে ডেঙ্গুতে মারা গেছেন।

মৃতদের মধ্যে ৫ জন পুরুষ ও ৪ জন নারী।

এর আগে, গত ১ সেপ্টেম্বর ও ২৩ আগস্ট ডেঙ্গুতে ৫ জন করে মারা যান। আর, ১ সেপ্টেম্বর সর্বোচ্চ ১ হাজার ৩২৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছিল।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।