রবিবার, মার্চ ২২, ২০২৬
রবিবার, মার্চ ২২, ২০২৬

এসএসসির প্রবেশপত্র বিতরণের সময়সূচি প্রকাশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) বিতরণের সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

সম্প্রতি ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৫ ও ৬ এপ্রিল কেন্দ্রসচিবদের মাঝে প্রবেশপত্র বিতরণ করা হবে। এরপর ৭ এপ্রিল কেন্দ্রসচিবরা তাদের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছে প্রবেশপত্র হস্তান্তর করবেন।

প্রবেশপত্র হাতে পাওয়ার পর তা নিবিড়ভাবে যাচাই করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেয়া হয়েছে। কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য অবশ্যই ৮ থেকে ১৯ এপ্রিলের মধ্যে উপপরীক্ষা নিয়ন্ত্রকের কাছে নির্ধারিত ছক অনুযায়ী আবেদন করে ঠিক করে নিতে হবে।

বিজ্ঞপ্তিতে বিশেষভাবে সতর্ক করা হয়েছে যে, নির্দিষ্ট সময়ের মধ্যে ভুল সংশোধন না করার ফলে পরীক্ষায় কোনো ধরনের জটিলতা সৃষ্টি হলে তার দায়ভার সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকেই বহন করতে হবে।

চিঠিতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র উল্লিখিত সময়সূচি অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে বিতরণ করা হবে। কেন্দ্রসচিব নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষক সত্যায়িত স্বাক্ষরসহ অফিস চলাকালীন বোর্ড থেকে এই প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। কোনো অবস্থায়ই শিক্ষক ছাড়া অন্য ব্যক্তিকে প্রবেশপত্র গ্রহণ করার ক্ষমতা দেয়া যাবে না।

এতে আরও বলা হয়, ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর ও টাঙ্গাইল জেলার প্রবেশপত্র ৫ এপ্রিল বিতরণ করা হবে।

এ ছাড়া নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলার প্রবেশপত্র ৬ এপ্রিল বিতরণ করা হবে। সূত্র: সময় টিভি

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More