শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
জাতীয়

এমাদীয়া ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিলেন ৫ শতাধিক রোগী

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
এমাদীয়া ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিলেন ৫ শতাধিক রোগী

নীলফামারীর সৈয়দপুরে এমাদীয়া ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সৈয়দপুরস্থ হাতিখানা খানকাহে এমাদীয়ায় আয়োজিত এ ক্যাম্পে এলাকার ৫ শতাধিক অসহায় ও দুস্থ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়্যদ শাহ মুজিবুল হক এমাদী আল আজহারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক (বিজিবিএমএস, এমপিএইচ), রংপুর বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. গাউসুল আযীম চৌধুরী, নীলফামারীর সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক এবং ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ।

ক্যাম্পে শিশু স্নায়ুরোগ, স্ত্রী ও প্রসূতি রোগ এবং সার্জারি বিভাগে দেশের খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন।

পুরো আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমাদীয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মুরাদ এমাদী। সহযোগিতা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হায়দার আলী এমাদী, নাইম এমাদী, আরজু এমাদী, জিয়াউদ্দিন এমাদীসহ সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

এমাদীয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মুরাদ এমাদী বলেন, আর্থিকভাবে অসচ্ছল মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমুখী কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিশেষজ্ঞ চিকিৎসকদের সরাসরি সেবা পেয়ে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সন্তোষ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।