এবার সিলেটে ভূমিকম্প অনুভূত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজধানীতে ঢাকায় ভূমিকম্পের পর এবার সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) রাত ৩টা ৩০ মিনিট ৪৯ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪। এটি মৃদু ভূমিকম্প হওয়ায় অনেকেই ঘটনাটি টের পাননি।

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন।

তিনি জানান, দিবাগত রাত ৩টা ৩০ মিনিট ৪৯ সেকেন্ডে ৩ দশমিক ৪ মাত্রার এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মনিপুরে। এই ভূমিকম্পটি বাংলাদেশের অভ্যন্তরে তেমন অনুভূত হয়নি। এ ধরনের ভূমিকম্প প্রায় হয়ে থাকে যা প্রজ্ঞাপন করা হয় না।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More