দীপ্ত নিউজ
বাংলাদেশ

এবার ভূমিকম্পে কেঁপে উঠল কক্সবাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
এবার ভূমিকম্পে কেঁপে উঠল কক্সবাজার
কক্সবাজারে ভূমিকম্প

এবার ভূমিকম্পে কেঁপে উঠল কক্সবাজার। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩৯ মিনিটে এ ভূ–কম্পন অনুভূত হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান।

ভূমিকম্পটির কেন্দ্র ছিল মিয়ানমার। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৭৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ–পূর্বে অবস্থিত।

আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, মিয়ানমারের অভ্যন্তরে ২০ দশমিক ৯০ অক্ষাংশ ও ৯২ দশমিক ৩৩ দ্রাঘিমাংশে ভূকম্পনটির উৎপত্তি হয়েছে। এটি ঢাকা থেকে ৩৭৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ–পূর্বে অবস্থিত। এর ফলে ৪ দশমিক ১০ মাত্রার কম্পন অনুভূত হয়েছে কক্সবাজারে।

ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়–ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে মিয়ানমারের ইয়াঙ্গুন প্রদেশের বাংলাদেশ সীমান্তের কাছে ৪.২ মাত্রার একটি ভূকম্পন হয়। এই ভূমিকম্পটি মাটির ১০৯ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। এতে কক্সবাজারে ভূকম্পন অনুভুত হয়।

আফ/দীপ্ত সংবাদ