শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বিনোদন

এবার দীপ্ত প্লে’তে ‘তাণ্ডব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
এবার দীপ্ত প্লে’তে ‘তাণ্ডব’

কোরবানির ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে–তে। প্রেক্ষাগৃহে মুক্তির দুই মাস পর ঘরে বসে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শকরা। সামাজিকমাধ্যমে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন শাকিব খান।

আগামী ১৪ আগস্ট থেকে দীপ্ত প্লে‘তে দেখা যাবে বছরের বহুল আকাঙ্খিত সিনেমা তাণ্ডব।

বড়পর্দায় বাজিমাত করার পরও ওটিটিতে চলছে ‘তাণ্ডব’–র জয়যাত্রা। আরো দর্শকদের কাছে, ভিন্ন ভিন্ন দর্শকের কাছে সিনেমাটি পৌঁছে দিতে দীপ্ত প্লেতেও স্ট্রিম করে দেখা যাবে ‘তাণ্ডব’। দর্শকদের এই তথ্য জানিয়ে মেগাস্টার শাকিব খান তার ফেসবুক পোস্টে আরো বলেন, ‘প্রথমবারের মতো একটি বাংলা সিনেমা ইতিহাস গড়ছে – একসাথে তিনটি বড় ওটিটি প্ল্যাটফর্মে গর্বের সঙ্গে স্ট্রিমিং হচ্ছে। এটি এক স্মরণীয় সিনেম্যাটিক মুহূর্ত! এই শো দেখতে ভুলে যেও না।’

কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের ‘তাণ্ডব‘ সিনেমাটির পরিচালনায় আছেন রায়হান রাফী, আর প্রধান চরিত্রে রয়েছেন মেগাস্টার শাকিব খান। তার সঙ্গে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, শহিদুজ্জামান সেলিমসহ আরও অনেকেই, যারা প্রত্যেকে পর্দায় রেখেছেন দুর্দান্ত ও শক্তিশালী উপস্থিতি। দুইটি বিশেষ চরিত্র দেখা যাবে আফরান নিশো ও সিয়ামকেও। দীপ্ত প্লের যেকোন প্যাকেজ সাবস্ক্রিপশন করেই উপভোগ করা যাবে ‘তাণ্ডব’!

আল

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।