সোমবার, মার্চ ১৬, ২০২৬
সোমবার, মার্চ ১৬, ২০২৬

এবার চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

হরমুজ প্রণালী নিরাপদ রাখতে এবার চীনের সহযোগিতা চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তিনি আশা করছেন চীন হরমুজ প্রণালী নিরাপদ রাখতে ভূমিকা রাখবে। তিনি এ মন্তব্য করেন ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যানশিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে।

তার ভাষায়, চীন তাদের প্রায় ৯০ শতাংশ তেল সংগ্রহে এই হরমুজ প্রণালী ব্যবহার করে থাকে। চলতি মাসের শেষের দিকে অর্থাৎ মার্চেই বেইজিংয়ে এই বৈঠক হওয়ার কথা। তবে ট্রাম্প বলেছেন, তিনি ওই বৈঠকের আগেই এ বিষয়ে চীনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখতে চান। তার মতে, দুই সপ্তাহ অনেক দীর্ঘ সময়।

এদিকে হরমুজ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ন্যাটো মিত্রদের সতর্ক করেছেন। হরমুজ প্রণালি উন্মুক্ত করতে তারা সহায়তা না করলে ভবিষ্যৎ ‘খুবই খারাপ’ হতে পারে।

চীনের সঙ্গে বাণিজ্য বিরতি কার্যকর করা এবং মার্চের শেষে ট্রাম্পের বেইজিং সফরের পথ সুগম করতে প্যারিসে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও চীনা উপপ্রধানমন্ত্রী হে লিফেংয়ের মধ্যে দুই দিনব্যাপী আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে ট্রাম্পের এই মন্তব্য সামনে এল।

এর একদিন আগে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যকে ট্রাম্প আহ্বান জানিয়েছেন, তারা যেন হরমুজ প্রণালী আবার খুলে দিতে এই যৌথ উদ্যোগে অংশ নেয়।

হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে ব্যস্ত তেল পরিবহন পথ। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে যায়।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More