
এনসিপির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই: উমামা ফাতেমা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা জানান নতুন রাজনৈতিক দল এনসিপির সঙ্গে তার কোনো ধরনের সম্পর্ক নেই।
সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

উমামা ফাতেমা লিখেছেন,‘ সবার উদ্দেশ্যে একটা ছোট ঘোষণা, আমি নতুন রাজনৈতিক দল এনসিপির সাথে সম্পৃক্ত নই। আমার অনেক পরিচিত ব্যক্তিবর্গ এই দলটির সাথে আছে। ব্যক্তিগতভাবে এনসিপির সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। তাই এনসিপি সংক্রান্ত পরামর্শ, সাংগঠনিক আলাপ বা প্রস্তাবনা আমার কাছে উপস্থাপন না করার অনুরোধ রইল। এতে আপনার, আমার দুইজনেরই সময় বাঁচবে।‘
ইএ/এজে/দীপ্ত সংবাদ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।