শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
অর্থনীতি

একযোগে ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি করল এনবিআর

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
একযোগে ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি করল এনবিআর

এবার একযোগে ৫৫৫ জন সহকারী রাজস্ব কর্মকর্তা বদলি ও পদায়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি ও পদায়ন কার্যকর করা হয়।

এনবিআর কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা–৩–এর দ্বিতীয় সচিব তানভীর আহম্মেদ সই করা এক প্রজ্ঞাপনে ৪৫৯ জন সহকারী রাজস্ব কর্মকর্তা বদলি ও পদায়ন করা হয়।

দ্বিতীয় সচিবের সই করা অপর এক প্রজ্ঞাপনে, আরও ৯৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তার বদলি ও পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এসব আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

এর অগে সোমবার (১৫ সেপ্টেম্বর) ১৮২ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করে এনবিআর।

 

এসএ