সোমবার, মার্চ ১৬, ২০২৬
সোমবার, মার্চ ১৬, ২০২৬

উর্মিকে আদালতে হাজিরের সমন জারি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আদালতে হাজির হতে তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত উর্মির বিরুদ্ধে মামলা গ্রহণ করে এ আদেশ দেন। মানহানির মামলাটি করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়া লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়।

রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার।

প্রজ্ঞাপনে বলা হয়, বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুর বিভাগ, রংপুরের ০৬ অক্টোবর, ২০২৪ তারিখের প্রজ্ঞাপন নম্বর : ০৫.৪৭.০০০০.০০৬.০৮.০০৩.২২.৪০১ মোতাবেক তাপসী তাবাসসুম উর্মি (পরিচিতি নম্বর১৯২৮৬), সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, লালমনিরহাটকে সহকারী কমিশনার হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুর বিভাগ, রংপুরে বদলি করায় বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্ত ০৬/১০/২০২৪ খ্রি. তারিখ অপরাহ্নে অবমুক্ত করা হলো।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More