শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৩টায় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।

এদিন সন্ধ্যা ৬টায় তাকে নিয়ে ঢাকা থেকে সিঙ্গাপুর উদ্দেশ্য যাত্রা করবে এয়ার অ্যাম্বুলেন্স।

বর্তমানে মেডিকেল বোর্ড এর তত্ত্বাবধায়নে নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে যান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এছাড়া জামায়াতে ইসলামীর আমীরও হাসপাতালে দেখতে যান তাকে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More