শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
জাতীয়

উত্তরায় বিমান দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
উত্তরায় বিমান দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের শোক

যুক্তরাষ্ট্র রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। ।

এক্স–এ এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরো বলেছে, ‘উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে যারা আহত ও তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা’‘

এই বার্তা বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সংহতিরই প্রতিফলন। কারণ দেশটি এই ঘটনায় প্রাণহানির জন্য শোক পাশাপাশি আহত এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনাও প্রকাশ করছে।

উল্লেখ্য, গতকাল দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ–৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে কমপক্ষে ২৭ জন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হন।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।