দীপ্ত নিউজ
অন্যান্য খেলা

উজবেকিস্তানকে হারিয়ে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
উজবেকিস্তানকে হারিয়ে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

মেনস হকি জুনিয়র এশিয়া কাপে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ। শুক্রবার (২৬ মে) উজবেকিস্তানকে ৩–১ গোলে হারিয়েছে বাংলার যুবারা।

ওমানের সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে, খেলার প্রথম তিন কোয়ার্টারে তিন গোল পায় বাংলাদেশ। শেষ দুই কোয়ার্টারে বেশ কয়েকটি পেনাল্টি কর্নার আদায় করেও, ব্যবধান বাড়াতে পারেনি প্রিন্স বাহিনী। ম্যাচের, চতুর্থ ও শেষ কোয়ার্টারে হুসানভের স্টিক থেকে গোল পায় উজবেকিস্তান। তাতে পরাজয়ের ব্যবধান কমায় তারা।

বি‘ গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারাতে পারলেই, শেষ চার উঠে যাবে লাল–সবুজরা।

আল/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।