ঈদে সড়ক, সেতু, রেলপথ ও নৌপথে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাই বলে সজাগ অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রণালয়ে তিনি এ কথা জানিয়েছেন।
মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পরিবহন সেক্টরের সবাই তৎপর। মনিটরিং করার ব্যবস্থা আছে, ভ্রাম্যমাণ আদালত কার্যকর রয়েছে, হাইওয়ে পুলিশ সজাগ। স্থানীয় প্রশাসন, বিশেষ করে সড়ক–মহাসড়কের থানাগুলোও সক্রিয়। পরিবহন শ্রমিক নেতারাও দায়িত্ব নিয়ে কাজ করছেন। কোনো অবস্থাতেই ঈদ যাত্রাকে কেন্দ্র করে চাঁদাবাজির সুযোগ নেই।
তিনি আরও বলেন, এই প্রস্তুতি সভা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় যাতে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা যায়।