গ্রামীণ বাংলার ঐতিহ্য ধরে রাখতে ঈদ উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ায় ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের পশ্চিম শৌলজালিয়া গ্রামের স্থানীয় যুব সমাজ এ ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করে।
এ প্রতিযোগিতায় কাঠালিয়া, ভান্ডারিয়া, রাজাপুর, বেতাগীসহ বিভিন্ন এলাকার ১৫টি ঘোড়া অংশ নেয়। ঐতিহ্যবাহী এ ঘোড়া দৌড় দেখতে নানা শ্রেণিপেশা ও বয়সের হাজার হাজার নারী–পুরুষ মাঠের দুই পাশে দাড়িয়ে ঘোড়া দৌড় খেলা উপভোগ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. বজলুর রহমান। পরে প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ঘোড়ার মালিকদেরকে পুরস্কৃত করা হয়।

ঘোড়া দৌড় দেখতে আসা দর্শকরা
ঘোড়া দৌড় দেখতে আসা দর্শকরা জানান, ঘোড়ার দৌড় প্রতিযোীগতা দেখে খুব ভালো লাগলো। এ প্রতিযোগিতা দেখে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে মনে পড়ে যায়। তবে এমন আয়োজন প্রতি বছর হলে ভালো হয়।
যূথী/দীপ্ত সংবাদ