দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঈদের পর নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল

আল আমিন
আল আমিন
ঈদের পর নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল
সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহার পর সরকারি অফিসের নতুন সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচলের শিডিউলেও পরিবর্তন আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর ইস্কাটনে নিজ কার্যালয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এ কথা জানান।

তিনি বলেন, গত ৬ জুন সরকার জানিয়েছে অফিসের সময়সূচি ৯ থেকে ৫টা পর্যন্ত করা হয়েছে এবং এই সময়সূচি ঈদের পর ১৯ জুন থেকে কার্যকর হবে। এজন্য মেট্রোরেলের পিক ও অফ পিক আওয়ারের সময়েও পরিবর্তন আনা হয়েছে।

সংগৃহীত ছবি

আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।